ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানিপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি।
শুভেন্দুর দাবি―মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, তাকে দেয়নি। এরপরও ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তিনি। এই পরাজয়ের মাধ্যমে রাজনীতি থেকে মমতার অবসর হয়েছে বলেও মন্তব্য করেছেন এ বিজেপি নেতা।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী শুভেন্দু বলেছেন, মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোট দিয়েছেন। ৭৭ নম্বর ওয়ার্ডে যেসব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলে জয়ী হয়েছি আমি। এই জয় মূলত হিন্দুত্ববাদেরই জয়।
পড়ুন : ধুতি পরে বাঙালি ঐতিহ্যের ছোঁয়ায় উপস্থিত হলেন নরেন্দ্র মোদি


