অপ-সাংবাদিকতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী একথা বলেন
পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এক প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল সাংবাদিকতার মানদণ্ড ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে —
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেন, আমরা যখন ভুল পথে চলতে যাই বা পা পিছলে যায়, তখন সাংবাদিকরাই আমাদের সেই ভুলগুলো ধরিয়ে দেন।
তিনি পাবনা প্রেসক্লাবের দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানায়।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন,
বর্তমানে সাংবাদিকতার নামে যে ‘অপ-সাংবাদিকতা’ চলছে, তাতে প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।কিছু অনলাইন ও নামসর্বস্ব সাংবাদিকের জন্য এই মহান পেশা আজ প্রশ্নবিদ্ধ।প্রকৃত সাংবাদিকদেরই সর্বপ্রথম এই অপ-শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এছাড়া আরও বক্তব্য দেন, পাবনা সদর ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি, পাবনা ২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, এমপি, জেলা পরিষদ প্রশাসক,জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার।
এছাড়াও পাবনা প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ—বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, এবিএম ফজলুর রহমান, আখিনুর ইসলাম রেমন, উৎপল মির্জা, সিফাত রহমান সনম, এস এম আলাউদ্দিন এবং প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
পড়ুন:ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ
দেখুন:ইস্তাম্বুল: সোশ্যাল মিডিয়ার ছবির মতোই জাদুকরী? |
ইমি/


