বিজ্ঞাপন

কোয়াবের ৩৩ পদে সম্মিলিত পরিষদের বিজয়

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৫-২৭ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের ৩৩টি পদের মধ্যে ৩৩টিতে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সম্মিলিত পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে ৬১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৪৫৩ জন।

মামলাসহ নানা প্রতিবন্ধকতায় আটকে ছিল ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন। যদিও দীর্ঘ ১৬ বছর পর তা অনুষ্ঠিত হয় ৫ ডিসেম্বর ২০২২ সালে। এরপর আবারও তা অনুষ্ঠিত হলো আড়াই বছর পরে।

রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে সকাল ৯টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলে সাড়ে ৪টা পর্যন্ত। এবার ৩৩টি পদের বিপরীতে লড়ছেন মোট ৩৮ জন প্রার্থী। যেখানে সম্মিলিত পরিষদ থেকে পূর্ণাঙ্গ প্যানেলে ৩৩ জন জয়ী হয়েছেন।

এদিকে দিন শেষে ভোটের কার্যক্রম স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। যদিও ৬১০ জনের মধ্যে ভোট দিয়েছেন ৪৫৩টি, যার মধ্যে বাতিল হয়েছে ২৪টি ভোট৷

আগামী ২৬ তারিখ কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করবেন বলে ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাইয়ের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন