বিজ্ঞাপন

দাম বাড়লেও মিলছে না জ্বালানি তেল—ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও স্বস্তি নেই—বরং উল্টো সংকটে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। টাঙ্গাইলের মির্জাপুরসহ আশপাশের এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল সংকট দেখা দিয়েছে।
বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, কোথাও তেল নেই, আবার কোথাও সীমিত পরিমাণে দেওয়া হচ্ছে। অনেক পাম্পে “তেল নেই” সাইনবোর্ড টানানো দেখা গেছে। ফলে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।এবিষয়ে এক ট্রাক চালক জানান,গত চার দিন যাবৎ সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বর্তমান অবস্থান করছি টাঙ্গাইলের মির্জাপুরে গন্তব্য স্হানে পৌঁছাতে আরো কয়দিন লাগবে বলা যাচ্ছে না।আসার সময় রাস্তার ধারে যতগুলো তেল পাম্প রয়েছে সব পাম্পে গাড়ী থামিয়ে তেল নেওয়ার চেষ্টা করেছি সিরিয়াল ধরে। সামনের গাড়ী গুলো তেল নিতে নিতে যখন আমরা নজেলের কাছে আসি তখন বলে তেল নেই।আমাদের(চালক)কথা হচ্ছে তেলের দাম বাড়ানো হয়েছে তাতে সমস্যা নেই আমাদের-কে সেই আগের মতো তেল দেওয়ার দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন