কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরাসরি উৎপাদক কৃষকের নিকট থেকে ৫০ লক্ষ টন ধান ক্রয়, গ্রামীণ গরীব কৃষক খেতমজুর ও শ্রমজীবীদের জন্য স্বল্প মূল্যে রেশন চালু, সার-বীজ-সেচ-কীটনাশকে পর্যাপ্ত ভর্তূকী প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের জেলা সমন্বয়ক মনিরুজ্জামান মুনির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সভাপতি আকতার আজিজ, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি দয়ারাম রায়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল শাহীন। সমাবেশ শেষে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়।
পড়ুন: দিনাজপুরে ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত |
ইম/


