বিজ্ঞাপন

নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলেছেন ট্রাম্প: কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি সংঘাতে জড়িয়ে পড়েছেন, যা মার্কিন জনগণের সমর্থিত নয়। খবর: আল জাজিরা।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস বলেন, “এই যুদ্ধ আমেরিকার জনগণের পছন্দ নয়, তবুও যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়েছে এবং আমাদের সেনাদের ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতির সমালোচনা অব্যাহত রেখেছেন। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করতে পারে।

তবে হ্যারিসের এসব মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, “কেউ কি সত্যিই মনে করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হবে তা কেউ বলে দিতে পারে?”

এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সরাসরি হ্যারিসের বক্তব্যের জবাব দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে “পরম মিত্র” হিসেবে উল্লেখ করেন।

পোস্টে ট্রাম্প লেখেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের এক পরম মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।”

তিনি আরও লেখেন, “ইসরায়েলিরা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। সংঘাতের কঠিন সময়ে তারা শক্তভাবে লড়াই করে এবং জানে কীভাবে জয়ী হতে হয়।”

এর একদিন আগে ট্রাম্প ইসরায়েলকে লেবাননে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে বলেছিলেন, “এবার যথেষ্ট হয়েছে, থামা উচিত।”

উল্লেখ্য, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ২০২৮ সালের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তিনি বিবেচনা করছেন।

পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন