পঞ্চগড় পৌরসভার সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও।
অনুসন্ধানের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমতি হলে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। তাকে পৌর কর্তৃপক্ষ অনিয়মের বিষয়ে যদি ঠিকঠাক কাগজ দেখাতে না পারে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হবে।বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা।
এর আগে গত ৬ জানুয়ারি পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে অনিয়ম দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।এতে প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানান কর্তৃপক্ষ।
উল্লেখ্য,গত বছরের ১৭ নভেম্বর পঞ্চগড় পৌর সভায় সৌরবাতি স্থাপনে অনিয়ম দুর্নীতির অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পড়ুন- জামায়াত জোটের এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত
দেখুন- জামালপুরে মুমূর্ষু অবস্থায় পাওয়া গেলো নবজাতক শিশু, খোঁজ মেলেনি বাবা-মায়ের


