বিজ্ঞাপন

বলিউড অভিনেতা সুদেশ কুমার আর নেই

বলিউড হারাল তার আরও এক নক্ষত্রকে। প্রয়াত হলেন ১৯৫০ ও ৬০-এর দশকের জনপ্রিয় অভিনেতা সুদেশ কুমার। গত ১ মে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবার সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই গুণী অভিনেতার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল থেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। ওইদিনই তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল পর্যন্ত সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেয়া হয়েছিল। বাড়িতে আইসিইউ-এর মতো বিশেষ ব্যবস্থা রাখা হলেও ১ মে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। ফের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার ১৯৩১ সালের ১৭ মার্চ জন্ম গ্রহণ করে। এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। বাবা চাইতেন চিকিৎসক হবেন। তবে বিনোদন দুনিয়া যেন চুম্বকের মতো আকর্ষণ করত তাকে। পৃথ্বীরাজ কাপুরের থিয়েটারের দলে কাজ করতে শুরু করেন। ‘সারাঙ্গা’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। তার সাবলীল অভিনয় আজও সিনেমা প্রেমীদের মনে অমলিন।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে বলিউডে তথা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার স্ত্রী ও কন্যা মিশিকা জানিয়েছেন, ৪ মে (সোমবার) বিকেল চারটায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। খবর-সংবাদ প্রতিদিন

বিজ্ঞাপন

পড়ুন : মারা গেছেন হলিউড অভিনেতা বিউ স্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন