বিজ্ঞাপন

যিশুর আদলে ছবি পোস্ট, সমালোচনার মুখে মুছে ফেললেন ট্রাম্প

নিজেকে যিশুর মতো দেখানো একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়ার পর তা মুছে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করা ওই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ছবিতে দেখা যায়, সাদা পোশাক পরা ট্রাম্প এক অসুস্থ ব্যক্তির কপালে হাত রেখে তাকে সুস্থ করে তুলছেন- যা অনেকের কাছে যিশুর অলৌকিক নিরাময়ের চিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হয়েছে।

বিজ্ঞাপন

ছবিটি প্রকাশের পরই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনসহ ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমনকি ট্রাম্পের সমর্থকরাও সমালোচনা করেন। 

খ্রিষ্টান কর্মী শন ফিউচট বলেন, ‘এটি অবিলম্বে মুছে ফেলা উচিত, কোনো প্রেক্ষাপটেই এটি গ্রহণযোগ্য নয়।’ একইভাবে রক্ষণশীল কর্মী রাইলি গেইনস মন্তব্য করেন, ‘ঈশ্বরকে উপহাস করা উচিত নয়।’

খ্রিষ্টান ব্রডকাস্টিং নেটওয়ার্কের সাংবাদিক ডেভিড ব্রোডি বলেন, ‘এটি সীমা অতিক্রম করেছে।’

তবে সমালোচনার মুখে পড়লেও ট্রাম্প কোনো দুঃখ প্রকাশ করেননি। সাংবাদিকদের তিনি বলেন, ছবিটি আসলে তাকে একজন চিকিৎসক হিসেবে উপস্থাপন করেছে। ‘আমি মানুষকে ভালো করি, অনেক ভালো করি’, মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এই ছবি পোস্টের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প পোপ লিও এর সমালোচনা করেন। পোপ লিও সম্প্রতি ইরান যুদ্ধের বিরোধিতা করে এটিকে ‘অমানবিক সহিংসতা’ বলে অভিহিত করেছিলেন। সূত্র: বিবিসি

পড়ুন:যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক সব খবর

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন