বিজ্ঞাপন

সরকারি পণ্য দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি পণ্য দেওয়ার আশ্বাসে গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতাসহ তিনজনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভৈরব প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ তুলে ধরেন। এ সময় তারা অভিযুক্তদের বিচার ও অর্থ ফেরতের দাবি জানান।

অভিযুক্তরা হলেন—পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, তার ভাই মাহাবুব মিয়া এবং মাহাবুব মিয়ার স্ত্রী টুনি আক্তার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। পরবর্তীতে পণ্য সরবরাহ না করে সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, প্রায় এক বছর আগে মাসুম বিল্লাহ, মাহাবুব মিয়া ও টুনি আক্তার সরকারি পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে চার শতাধিক মানুষের কাছ থেকে মাসে ৫ থেকে ১০ হাজার টাকা করে সংগ্রহ করেন। এভাবে ধাপে ধাপে প্রায় তিন কোটি টাকা নেওয়া হলেও প্রতিশ্রুত পণ্য তারা পাননি।

ভুক্তভোগীরা জানান, পরবর্তীতে টাকা ফেরতের জন্য একাধিকবার দাবি জানালেও কোনো অর্থ ফেরত পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং আত্মসাৎকৃত অর্থ ফেরতের জোর দাবি জানান তারা।

পড়ুন: ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারি: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন