বিজ্ঞাপন

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার আর নেই

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে তার প্রথম জানাজা এবং বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে ভাসানী-ন্যাপ সমর্থিত বামপন্থী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রদলের সঙ্গেও যুক্ত ছিলেন।

১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেনের পর তিনি ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরবর্তীতে আবার জাতীয় পার্টিতে ফিরে আসেন।

পড়ুন: আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন