ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলছে, হরমুজ প্রণালিতে থাকা একটি ট্যাংকার জানিয়েছে যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর পরিচালিত দুটি গানবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে। ইউকেএমটিও জানায়, ট্যাংকারটি ও এর নাবিকদের নিরাপদ অবস্থায় থাকার খবর পাওয়া গেছে।
এদিকে আলাদাভাবে, অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ জানিয়েছে যে প্রণালি পার হওয়ার চেষ্টার সময় সেগুলো গুলিবিদ্ধ হয়েছে—বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তিনটি সূত্র।
ট্যাংকারের ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালিয়েছে। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন।
সূত্র: আল–জাজিরা।
পড়ুন : http://যুক্তরাষ্ট্রের ‘জলদস্যুতার’ অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান


