বিজ্ঞাপন

নদীতে বালুবাহী বাল্কহেড ‍ডুবি, নিখোঁজের ৩৬ ঘন্টা পর ২ শ্রমিকের লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ ৩৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এরআগে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেডটি ডুবে যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শ্রমিক হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।

ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এছাড়া পুলিশের সদস্যরা সার্বক্ষণিক তাদের সাথে উদ্ধার কাজে যুক্ত ছিলো। অবশেষে ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচে ওই দুইজনকে পাওয়া যায়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে জেলার পূর্বধলা থেকে একটি বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ থাকেন।

পড়ুন: মুজিবনগরে বসতবাড়ির পিছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার, আটক ১

দেখুন: যে কারণে পুতিনের উপর প্রতিশোধ নিচ্ছে তারই নিজস্ব সেনা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন