বিজ্ঞাপন

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯

বিজ্ঞাপন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৪৬ জন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৬৪৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৮৪৯ জনকে।

অভিযানিক কার্যক্রমে দুটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি থ্রি কোয়াটার রাইফেল, একটি রিভলবার, একটি দেশীয় এলজি, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৯টি কার্তুজ, তিনটি ককটেল, একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

পড়ুন: কুড়িগ্রাম জেলায় পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার

এস/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন