ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো এলাকায় আজ এক বাংলাদেশি প্রবাসী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনতলা একটি ভবন থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান।
সাক্ষীদের বরাতে জানা গেছে, ঘটনাটির পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রবাসী বাংলাদেশিদের কাছে এ ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি দীর্ঘদিন ধরে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে ইতালিতে কাজ করে আসছিলেন বলে জানা গেছে।
এখনো পরিষ্কারভাবে জানা যায়নি, কেন তিনি এ ধরনের সিদ্ধান্ত নিলেন। তবে তার ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ বা আর্থিক সংকটের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে ইতালিস্থ বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
পড়ুন : ইতালীর সিসিলিয়াতে ২ বাংলাদেশী আদম পাচারকারী আটক


