খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধাকারীদের ওপর হামলার অভিযোগে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির ৯ উপজেলায় সড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম।

অবরোধের সর্মথনে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা। এসসয় সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালায়। এছাড়া খাগড়াছড়ি -চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক ,সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুড়ি, টায়ারে আগুন দেয়।

তবে সকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্তক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।শহরের বিভিন্নস্থানে টহল টিম কাজ করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন,’অবরোধে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।শহরের চেঙ্গী স্কয়ার,স্বনির্ভর,জিরো মাইল,আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশর উপস্থিতি রয়েছে।এছাড়া পুলিশের দুইটি মোবাইল টিম কাজ করছে।”

পড়ুন : সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন