বিজ্ঞাপন

মেহেরপুরে দুটি ট্রান্সফরমার চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর ঘাট পাড়ার মাঠ থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকেরা জানান, ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় ওই এলাকার প্রায় শতাধিক একর ফসলি জমি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে সেচ কার্যক্রম বন্ধ হয়ে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকেরা আরও বলেন, প্রায়ই এ এলাকায় বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হলেও এর সুরক্ষায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন