গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য : সারাহ কুক

0
61
বিজ্ঞাপন

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‎আগামী বছর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করতে চায় তার দেশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

সংসদ নির্বাচনে সহায়তা করবে তার দেশ বিশেষ করে ‘সিভিক অ্যাডুকেশন’ ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সহযোগিতা করার কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।

মূলত বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কীভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

পড়ুন : যুক্তরাজ্য সফর ঘিরে প্রধান উপদেষ্টার সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.