ময়মনসিংহে কমছে না হাম আক্রান্ত শিশুর সংখ্যা, বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত ৫ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
১৪ অক্টোবর সকালে হাম আক্রান্তে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল রাতে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়াজনিত জটিলতায় হার্ট ও ফুসফুস অকেজো হয়ে মৃত্যু বলে জানায় চিকিৎসক। এ নিয়ে হাসপাতালে হাম আক্রান্ত ৮৩ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে আরো ৩৫ শিশু নতুন ভর্তিসহ মোট ভর্তি রয়েছে hi ১৩৭ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫ হাজার ৪৬২ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫ হাজার ২৪২ শিশু।
পড়ুন : আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সা/


