টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশালের চর ফ্যাশন উপজেলার রাকিব (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতউদ্ধার করে।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি ইমরানুল কবির এ প্রতিবেদকে বলেন, নিহতরা মধুপুর বনে বেড়াতে এসেছিলো। নিয়ন্ত্রণ হারানোর কারনেই এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের লাশ অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
পড়ুন : টাঙ্গাইলে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে পলাতক


