বিজ্ঞাপন

অপারেশন হকিয়ে: সিরিয়ায় ৯ দিনে নিহত ৭, গ্রেপ্তার ১৮ আইএস সদস্য

সিরিয়ায় মার্কিন-সিরীয় যৌথ বাহিনীর সামরিক অভিযান ‘অপারেশন হকিয়ে’-এর ৯ দিনে নিহত হয়েছেন ৭ জন এবং গ্রেপ্তার হয়েছেন ১৮ জন আইএস যোদ্ধা। এছাড়া আইএসের কমপক্ষে ৪টি অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) শাখা গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অভিযানের তথ্য প্রদান করা হয়েছে। বলা হয়েছে, এই ৯ দিনে মোট ১১ দফা অভিযান চালানো হয়েছে আইএসের বিরুদ্ধে।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় দেশের বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধের মধ্যে ২০১৪ সালে উত্থান ঘটে কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের। উত্থানের অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএস।

পড়ুন: খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া এ্যাভিনিউয়ে মানুষের ঢল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন