বিজ্ঞাপন

আমির হামজার মা ও নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

কুষ্টিয়া–৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, ভোট চাইতে যাওয়ার সময় তার নারী কর্মী ও তার মায়ের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

তিনি আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা জানান, আজ বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় তার নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের বাধা দেয়। এ সময় নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং লিফলেট কেড়ে নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও লেখেন, হামলাকারীরা বারবার নারী কর্মীদের দিকে তেড়ে আসে এবং আক্রমণের চেষ্টা করে। ওই সময় নারী কর্মীদের সঙ্গে তার সম্মানিত মাও উপস্থিত ছিলেন। তার সঙ্গেও অশালীন ও অবমাননাকর আচরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।


এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুফতি আমির হামজা লেখেন, নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।


ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে।

পড়ুন: শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন