বিজ্ঞাপন

রটারড্যাম উৎসবে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘মাস্টার’

বাংলাদেশি সিনেমার জন্য দারুণ এক গর্বের মুহূর্ত। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য নতুন এক মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো টিম।

জয়ের মুহুর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে সিনেমাটির অভিনেত্রী বাঁধন লেখেন, আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!”

সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম-ও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপোড়েনকে ঘিরে। এতে আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমের পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে।

পড়ুন:সামনে বিশ্বকাপ, নেইমারকে কি যথেষ্ট সুযোগ দেবে সান্তোস?

দেখুন:ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর আসছে বড় ঘোষণা?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন