বিজ্ঞাপন

বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে : জামায়াত আমির

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হয়েছে আজ। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ায় বাংলাদেশকে এই আসর থেকে বাদ দিয়েছে আইসিসি—এমনটাই দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়াকে ‘পরিকল্পিতভাবে জনগণকে বঞ্চিত করা’ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, আজ বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের জনগণ সেই আনন্দ থেকে বঞ্চিত। তিনি বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সমব্যথী থাকার কথাও জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখজনকভাবে আজ সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।”

বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি তোমাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা ও স্বপ্নের সঙ্গে কোনো আপস হতে পারে না। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে—গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।”

বিজ্ঞাপন

পড়ুন : দেশে চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে: জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন