বিজ্ঞাপন

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

খুলনার রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে। তবে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হলে সদস্যরা আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।

ঘটনার খবর পেয়ে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিবি পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন- এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

দেখুন- নওগাঁয় পাম্পে তেল দেওয়া বন্ধ করায় ট্যাংক মাপলেন গ্রাহকরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন