বিজ্ঞাপন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের পরিবারে মন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন কৃষি শ্রমিকের পরিবারের সদস্যদের নিকট দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাতে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। মন্ত্রীর পক্ষে তার ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এ সহায়তা হস্তান্তর করেন।


এ সময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী
উপস্থিত ছিলেন।

পড়ুন- ডিজেলবাহী দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

দেখুন- নদীভাঙন রোধে যে পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন