বিজ্ঞাপন

হবিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির তিন দিনব্যাপী ডিজিটাল ও রিটেইল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু

হবিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির তিন দিনব্যাপী ডিজিটাল ও রিটেইল ব্যাংকিং প্রোডাক্ট ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) পূবালী ব্যাংক পিএলসির বার লাইব্রেরী শাখার উদ্যোগে বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ও গাছ রোপণের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। পরে কলেজের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির হবিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মোহন্ত এবং কার্ড বিজনেস ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোসাব্বির হোসেন তালুকদার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক বার লাইব্রেরী শাখার এসপিও ও শাখা প্রধান এস কে শোয়েব আহমেদ।


ক্যাম্পেইনে মোবাইল অ্যাপ ব্যাংকিং, ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, কার্ড ম্যানেজমেন্টসহ আধুনিক ডিজিটাল সেবার সুবিধা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করা সম্ভব।


আয়োজকরা জানান, গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। এতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পড়ুন- নৈশ্যভোজে গুলির ঘটনায় ইরানের কোনো যোগসূত্র নেই: ট্রাম্প

দেখুন- রাশিয়ার সাথে ইরানের বিশাল চুক্তি, ‘পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন