বিজ্ঞাপন

মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তি ঘিরে জটিলতা, যা বললেন মৌসুমী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের গুঞ্জন ছড়িয়ে কিছুদিন ধরে আলোচনায় ছিলেন অভিনেত্রী মৌসুমী এবং পরিচালক-অভিনেতা হাসান জাহাঙ্গীর। পরে জানা যায়, বিষয়টি ছিল তাদের অভিনীত একটি কাজের প্রচারণার অংশ। তবে সেই কাজ ঘিরেই এবার নতুন করে জটিলতা ও বিতর্ক তৈরি হয়েছে।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এই প্রজেক্টটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে শুরুতে এটি ওয়েব সিরিজ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হয়। পরবর্তীতে এটি সিনেমায় রূপান্তর করা হয় বলে জানা যায়। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও ছিলেন হাসান জাহাঙ্গীর।

তবে সিনেমা মুক্তির ঘোষণা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় পরিচালকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন অভিনেত্রীর স্বামী ওমর সানী।

এদিকে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মৌসুমী। হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত এক ঘণ্টার একটি টেলিফিল্ম হিসেবে পরিকল্পিত ছিল।

মৌসুমীর ভাষ্য অনুযায়ী, গল্পটি ছিল যুক্তরাষ্ট্রে একজন নারীর কন্ট্রাক্ট ম্যারেজকে কেন্দ্র করে। শুরুতে দুই দিনের শুটিংয়ের পরিকল্পনা থাকলেও পরে সেটি বাড়িয়ে তিন দিনে সম্পন্ন করা হয়। পরবর্তীতে ঢাকায় আরও কিছু শুটিং করে টেলিফিল্ম আকারে কাজটি শেষ করার কথা ছিল।

তিনি বলেন, পরবর্তীতে কাজটি সিনেমা হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তিনি আগে থেকে জানতেন না। বিষয়টি জানতে পেরে তিনি বিস্মিত হয়েছেন বলেও জানান।

মৌসুমী আরও অভিযোগ করেন, ছবিটি কীভাবে সেন্সর বোর্ডে অনুমোদন পেল সে বিষয়ে তিনি অবগত নন। তার ভাষায়, কাজটির পূর্ণাঙ্গ সিনেমা হিসেবে মুক্তির বিষয়টি তাকে জানানো হয়নি এবং এতে তিনি অসম্মতি প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, “আমি তো ছবি করি না। আমাকে কোথায় কীভাবে ব্যবহার করা হলো, সেটাও জানি না। এটা ঠিক হয়নি। আমি আশা করিনি এমনটা হবে।”

মৌসুমীর দাবি, সিনেমাটি মুক্তি দেওয়া উচিত কি না-সে বিষয়টি সংশ্লিষ্ট সংগঠনগুলো যেমন পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, কাজটির স্বীকৃত সম্মানী নিয়েও জটিলতা রয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি বিব্রত। একইসঙ্গে তিনি মনে করেন, দর্শকদের জন্য এ ধরনের উপস্থাপনা কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এ ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তি ঘিরে এখন নতুন করে আলোচনার কেন্দ্রে মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও ওমর সানীর নাম।

বিজ্ঞাপন

পড়ুন : আবারও গুলি চালিয়ে কপিল শর্মাকে হুমকি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন