কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুর ঘাট এলাকায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও মাদক ব্যবসায়ীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রবিবার ৩ মে বিকালে মনিপুর ঘাট জামিয়া মসজিদে সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসন সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম শরিফ, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালা ভূঁইয়া, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা,
জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা জনসম্মুখে তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার শপথ নেবেন।
অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে স্বপ্রণোদিতভাবে জমা দেওয়া হয়।
মাদক ও অপরাধের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুশীল সমাজ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, কেবল জেল-জরিমানা নয়, বরং অপরাধীদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমাজ থেকে চিরতরে মাদক নির্মূল করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। যারা ভুল পথ ছেড়ে ফিরে আসতে চায়, জেলা পুলিশের পক্ষ থেকে তাদের পূর্ণ সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।
উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে উপস্থিত থেকে মাদক মুক্ত কিশোরগঞ্জ গড়ার এই আন্দোলনে শরিক হয়েছে।
পড়ুন:ঢাকা বাইপাস সড়কে ২০ বছর ধরে নির্মাণ ভোগান্তি;
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


