তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়ের দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫.৪৫ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ২২৭.০৮ পয়সা।
বৃহস্পতিবার (৭ মে) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ থেকে কমিয়ে ১.৩৩৮৫ মার্কিন ডলার করা হয়েছে।
আজ ৭ মে রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে বিপিএসসি।
বিজ্ঞাপন
পড়ুন : বিশ্ববাজারে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বাড়ল স্বর্ণের দাম


