বিজ্ঞাপন

জীবননগরে পঁচা মাংস বিক্রির দায়ে মাংসের দোকান সিলগালা

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় মাংস বিক্রির দোকানে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে। অভিযানে পঁচা মাংস বিক্রির দায়ে আরোজ আলী (৪০) নামের এক মাংস ব্যবসায়ীর দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত এবং পঁচা মাংস জনসমক্ষে নষ্ট করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

অভিযুক্ত ব্যবসায়ী আরোজ আলী জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে। অভিযানের খবর পেয়ে সে দোকান থেকে পালিয়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকলে অভিযুক্ত মাংস বিক্রেতা আরোজ আলীর নিকট থেকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি মাংস কিনে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মাংস পঁচা দেখে ফেরত নিয়ে আসে। এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। এসময় নিরুপায় হয়ে তারা জীবননগর ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করেন।

ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে মাংসের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানের পূর্বেই ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায়। পঁচা মাংস বিক্রির সত্যতা প্রমাণ পাওয়া গেছে। মাংস বিক্রির দোকান সিলগালা করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট পঁচা মাংস নষ্ট করে দেওয়া হয়েছে।

পড়ুন:আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার

দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন