বিজ্ঞাপন

কিশোর গ্যাং সম্রাট মারুফ গ্রেফতার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. মারুফ ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাতে নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি ইউক্যালিপটাস বাগান থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানার এসআই (নিঃ) নিরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই আহসান হাবিব আকাশ, এএসআই নির্মল চন্দ্র রায় ও এএসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের উত্তর পাশে রফিকুল ইসলামের ইউক্যালিপটাস বাগানে মাদক কেনাবেচা চলছে।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাত ১০টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মারুফ ইসলামকে হাতেনাতে আটক করা হয়। তিনি নাগেশ্বরী পৌরসভার সাতানীপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ৭টি গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ডান পকেট থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০ ও ৫ টাকার নোট ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। বিক্রির উদ্দেশ্যেই ওই রাতে তিনি বাগানে অবস্থান করছিলেন।

এ ঘটনায় এসআই (নিঃ) নিরঞ্জন রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের চিরুনি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পড়ুন:আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার

দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন