কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৯ জন তরুণ-তরুণী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় তাদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা আবেদন ফি।
স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এসব প্রার্থীর অনেকেই নিম্নবিত্ত পরিবারের সন্তান। অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা কোনো তদবির ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও কঠোর পরিশ্রমের ভিত্তিতে তারা চাকরির সুযোগ পেয়েছেন।
ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে দেখা যায় আনন্দঘন পরিবেশ। অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় পরিবারগুলোর মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ।
কুড়িগ্রাম–এ এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ তরুণদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা তৈরি করবে এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ–এর কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “দেশ ও জনগণের সেবায় সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
পড়ুন:আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার
দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |
ইমি/


