চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার ঝুঁকিপূর্ণভাবে মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এ সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অনুমতি থাকলেও সেখানে এক হাজারেরও বেশি সিলিন্ডার রাখা হয়েছিল। তাও আবার একটি আবাসিক ভবনের নিচতলায়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় জননিরাপত্তা ও ভোক্তা অধিকার বিবেচনায় সিরাজ সওদাগরকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে ওই ভবন থেকে সব গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ইউএনও। নির্দেশনা অমান্য করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
পড়ুন:আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার
দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |
ইমি/


