বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে জংশনে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আখাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সিলেটের কোতোয়ালি উপজেলার বরই কান্দি এলাকার মো. শাহেদ (২৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাশাল্লা এলাকার মো. আবুল কালাম (৪৮), সুনামগঞ্জের দিরাই উপজেলার তেঁতুইয়া এলাকার মো. রফিকুল ইসলাম (২৩) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মইপাল এলাকার আলামিন (২২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের দায়ে মো. শাহেদ ও মো. রফিকুল ইসলামকে ১২ দিন করে এবং মো. আবুল কালাম ও আলামিনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদ বলেন, আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন