বিজ্ঞাপন

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘কবিতার নতুন নন্দন’ শীর্ষক বক্তৃতা ও ‘Sphaira’ জার্নালের মোড়ক উন্মোচন

জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা’ শীর্ষক অনুষ্ঠানের সপ্তম পর্ব।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে আয়োজিত প্রথম পর্বের মূল বিষয় ছিল ‘কবিতার নতুন নন্দন’।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক পিয়াস মজিদ। তিনি সমকালীন কবিতার নন্দনভাবনা, আধুনিক কাব্যচেতনার বহুমাত্রিক রূপ এবং ভাষার রূপান্তর নিয়ে গভীর বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থাপন করেন।

পিয়াস মজিদ তার বক্তব্যে বলেন, আধুনিক কবিতার শিল্পদর্শন কেবল শব্দের কারু কাজ নয়, বরং এটি কবির জীবন-যাপনের এক অন্তর্লীন ও গোপন সূত্রের প্রকাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

তিনি বলেন, “কবিতার নতুন নন্দন আমাদের কেবল শিল্পসৌন্দর্যের মুখোমুখি করে না, বরং এটি সময়চেতনা ও সভ্যতার রূপান্তরকে নতুন ভাষায় অনুধাবনের পথ নির্মাণ করে।”

বিশেষ আলোচক হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কবিতার ভাষা ও বোধ যে নতুন মাত্রা অর্জন করে, তা মানুষের মননকে আরও গভীর ও মানবিক করে তোলে।

পিয়াস মজিদের মূল আলোচনার প্রেক্ষিতে মূল্যায়নধর্মী প্রতিক্রিয়া ব্যক্ত করেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদ্দাম হুসাইন, ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

বক্তৃতামালার দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ইংরেজি জার্নাল “Sphaira: Journal of Arts and Humanities” এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। জার্নালের পৃষ্ঠপোষক ও ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণা ও সৃজনশীল জ্ঞানচর্চার বিকাশে এই জার্নালটি বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধিক পরিচয়ের অন্যতম ভিত্তি হয়ে উঠবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষণা শাখার সহকারী রেজিস্ট্রার আসাদুজ্জামান খান পরান। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহন: এমপি চাঁদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন