দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (৮ মে) দুপুর ১২ মধ্যে বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টি হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে শুধুমাত্র রংপুর বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবান জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এ ছাড়া দুপুর ১২টার আগে দেশের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।
রংপুর বিভাগ: সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাও, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায়।
চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার ও বান্দরবন ছাড়া চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলায় দুপুর ১২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
পড়ুন: ‘মার্কিন প্রস্তাব মেনে নিলে যুদ্ধের অবসান, ব্যর্থ হলে বোমা হামলা’
আর/


