বিজ্ঞাপন

থালাপতি বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি

থালাপতি বিজয়–এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ুর সরকার গঠন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। দলটির হুঁশিয়ারি, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের উদ্যোগ নিলে টিভিকের নির্বাচিত ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।

বিজ্ঞাপন

সূত্রের বরাতে NDTV জানিয়েছে, ডিএমকে ও এআইএডিএমকের সাম্প্রতিক বৈঠকের পর টিভিকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, দুই দ্রাবিড় দল এক হয়ে সরকার গঠনের চেষ্টা করতে পারে। এতে নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া দল হিসেবে টিভিকেকে বাইরে রাখা হতে পারে বলে মনে করছে তারা।

টিভিকের দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সাংবিধানিক সুযোগ তাদেরই পাওয়া উচিত।

তবে বৃহস্পতিবার তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি দেননি। তার বক্তব্য, টিভিকের হাতে এখনো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজয়ের পক্ষ থেকে উপস্থাপিত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরিকল্পনাও গ্রহণ করা হয়নি।

সূত্র জানিয়েছে, টানা দুই দিনের বৈঠকের দ্বিতীয় দিনে গভর্নর স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকার গঠনের আগে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে।

রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, “সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনও প্রমাণিত হয়নি।”

২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বর্তমানে টিভিকের দখলে রয়েছে ১০৭টি আসন। কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন পেলেও দলটি এখনো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বাকি সমর্থন নিশ্চিত করতে বাম দল ও ছোট কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে টিভিকে। পাশাপাশি বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে দলটি।

পড়ুন: দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে আগামীকাল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন