বিজ্ঞাপন

বাংলাদেশ–পাকিস্তান টেস্ট ম্যাচে হঠাৎ হাজির নেমেসিসের জোহাদ

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরুর আগে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে মাঠে দাঁড়িয়ে সরাসরি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস-এর ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী।

বিজ্ঞাপন

সাধারণত আন্তর্জাতিক ম্যাচে সাউন্ড সিস্টেমে জাতীয় সংগীত বাজানো হলেও আজ বাংলাদেশের জাতীয় সংগীত ছিল লাইভ পারফরম্যান্স। জোহাদের শক্তিশালী কণ্ঠের জাতীয় সংগীত পুরো স্টেডিয়ামে এক আবেগঘন পরিবেশ তৈরি করে। এ সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন দুই দলের ক্রিকেটাররা।

এই বিশেষ আয়োজনের পেছনে মূল ভূমিকা ছিল বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবালের। জোহাদ জানান, তামিম ইকবালের কাছ থেকে প্রস্তাবটি পেয়ে তিনি বেশ অবাক হয়েছিলেন। জোহাদ বলেন, তামিম ভাই যখন ফোনে বললেন, প্রথমে বিশ্বাস হচ্ছিল না। কিছুটা নার্ভাসও হয়ে পড়েছিলাম। পরে আমার ব্যান্ডের গিটারিস্টের সঙ্গে পরামর্শ করে রাজি হই।

পরিবেশনা শেষে মাঠে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন এই শিল্পী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ নিজে এগিয়ে এসে জোহাদের কণ্ঠের তারিফ করেন। জোহাদ বলেন, তাঁরা নিয়মিত নেমেসিসের গান শোনেন জেনে আমার খুব ভালো লেগেছে। একজন ক্রীড়াপ্রেমী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

পড়ুন- টস হেরে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন