বিজ্ঞাপন

পীরগাছায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে পীরগাছা থানা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মোঃ মজনু মিয়া (৪৫), পিতা-মৃত আব্দুস ছাত্তার ২. মোঃ মারুফ হাসান (২২), পিতা-মোঃ আনিছুল হক ৩. মোঃ আবুল হোসেন ওরফে বাবু মিয়া (৩৫), পিতা-মৃত আফাজ উদ্দিন ৪. মোঃ মজনু মিয়া (৩৬), পিতা-মোঃ মতিয়ার রহমান

আজ শুক্রবার (৮ মে) রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয় , পীরগাছা থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয় ।

পড়ুন- নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন