বিজ্ঞাপন

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

নানা নাটকীয়তা শেষে অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়। তিনি রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন।

আজ শুক্রবার (৮ মে) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। তারা বলেছে, কংগ্রেসের পাশাপাশি ভিসিকে এবং দুই বামপন্থি দল সিপিআইএম এবং সিপিআই থালাপতির দল টিভিকে-কে সমর্থন জানাতে যাচ্ছে। এবারের নির্বাচনে কংগ্রেস পাঁচটি, ভিসিকে চারটি এবং বামপন্থি দুটি দল দুটি করে চারটি আসনে জয় পেয়েছে। অর্থাৎ এ তিনটি দল পেয়েছে ১৩টি আসন।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরভি আর্লেকারের সঙ্গে তৃতীয়বারের মতো দেখা করতে যাবেন। সেখানে তিনি বর্তমান পরিস্থিতির সমাধান করার চেষ্টা করবেন।

গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, থালাপতির দল ২৩৪টি আসনের মধ্যে একাই জিতেছে ২০৮টি আসন। কিন্তু সরকার গঠনে সেখানে ১১৮ আসনে জয় প্রয়োজন। ফলে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েও তারা সরকার গঠন করতে পারছিল না। এজন্য আরও দরকার ছিল ১০টি আসন।

কিন্তু বিজয় থালাপতি যেহেতু দুটি আসনে জয় পেয়েছেন তাই তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। এতে টিভিকের আসনের সংখ্যা দাঁড়াবে ১০৭-এ। কিন্তু যাদের সঙ্গে তারা জোট করছে তাদের আসন আছে ১৩টি। সেগুলো যোগ করলে মোট টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়াবে ১২০-এ।

যেসব দল থালাপতি বিজয়কে সমর্থন দিচ্ছে, সেগুলো নির্বাচনের আগে আগের ক্ষমতাসীন দল ডিএমকের সঙ্গে জোট করেছিল। কিন্তু এখন তারা থালাপতিকে মুখ্যমন্ত্রী হতে সহায়তা করছে।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

পড়ুন : থালাপতি বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন