বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত

বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে পারে ভারত। দেশটি ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে বলে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

বিধিনিষেধটি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে প্রযোজ্য হবে। এই দ্বীপ থেকে গুরুত্বপূর্ণ মিসাইলের পরীক্ষা চালায় নয়াদিল্লি।

আর এমন নোটিশ জারির পর ধারণা করা হচ্ছে, ভারত তাদের ১০ হাজার কিলোমিটার দূরত্বের অগ্নি-৬ আন্তঃদেশীয় মিসাইল পরীক্ষা চালাতে পারে।

এই সম্ভাব্য পরীক্ষার বিষয়টি আরও দৃঢ় হয়েছে কারণ কয়েকদিন আগে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) চেয়ারম্যান সমির ভি কামাথ জানান, তারা তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত।

ইকোনোমিক টাইমস জানিয়েছে, মিসাইল পরীক্ষার ব্যাপারে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ থেকে একটি সম্ভাব্য পরীক্ষার আভাস পাওয়া যাচ্ছে।

এরআগে গত বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে অগ্নি-৬ পরীক্ষার আভাস দেয় কেন্দ্রের ক্ষমতসীন দল বিজেপি। দলটি জানায় ভারত আন্তঃমহাদেশীয় মিসাইলের যুগে পা দিয়েছে। এ ব্যাপারে এক্সে তারা লিখেছে,“অগ্নি-৬: সুপারপাওয়ার হওয়ার পথে ভারত! ১০ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লা এবং এমআইআরভি প্রযুক্তিতে সজ্জিত অগ্নি-৬ ইতিহাস গড়তে প্রস্তুত। এই মিসাইল ভারতের নিরাপত্তাকে করবে দুর্ভেদ্য এবং আমাদের পৌঁছে দেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাতারে। শক্তিশালী ভারত, নিরাপদ ভারত।”

সূত্র: ইকোনোমিক টাইমস

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের কয়েকটি খালি ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন