সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা উপজেলার চাঁদ মেটুয়ানী গ্রামে খড়েরপালার ভেতর থেকে একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন-এ এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইমাম জাফর-এর নির্দেশনায় অভিযান চালায় বেলকুচি থানা পুলিশ। এ সময় বেলকুচি সার্কেলের তত্ত্বাবধানে এসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ মুকুল হোসেন, এএসআই মোঃ হালিম ও এএসআই নয়ন কৃষ্ণসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে একটি খড়েরপালার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলভারটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি মোঃ ইমাম জাফর জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


