বিজ্ঞাপন

মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন আসামী গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

শনিবার (০৯ মে) দুপুরে, জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইনচার্জ মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন।

মানবেন্দ্র বালো জানান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ)/ মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল মানিকগঞ্জ জেলার সদর থানার বড় সুরুন্ডি এলাকায় মুকুল এর নির্মানাধীন বিল্ডিং এর সামনে মানিকগঞ্জ টু সিংগাইর গামী রাস্তার উপর হতে গতরাত ২৩.২০ ঘটিকার সময় আসামী ১। মোঃ জাকির হোসেন সোহেল (২৮), পিতা-মোজাফ্ফর মিয়া, সাং- বাংগরা, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, ২। মোঃ আব্দুল আলী (২৭), পিতা-মৃত শুকুর আলী, সাং-বকঝুরি, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। আসামী মোঃ জাকির হোসেন সোহেল কাছ হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত ২নং আসামী মোঃ আব্দুল আলী এর কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

একই দিনে অপর আরেকটি অভিযানে এসআই(নিঃ)/আসাদ মিয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জেলার শিবালয় থানাধীন নীলগ্রাম থেকে আসামী আবুল কালাম আজাদ ওরফে আজাহার এর বসত বাড়ীর দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর হইতে আসামী ১। আবুল কালাম আজাদ ওরফে আজাহার (৬১), পিতা- মৃত নুর বক্স মোল্লা, গ্রাম- নীলগ্রাম ২। মোঃ মামুন সরদার (৪০), পিতা- আকতার সরদার, গ্রাম-বড় আনুলিয়া, উভয় থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জদ্বয়কে (১০০+০৫)=১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

মানিকগঞ্জ সদর ও শিবালয় থানায় ০২ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

পড়ুন- বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন