রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালা উদ্দিন মিয়া আর নেই

চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট হয়রত আলী হিরনের বড় ভাই ও রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সালা উদ্দিন মিয়া আজ ২২ নভেম্বর রোববার দুপুর ১২টায় ৩০ মিনিটে চরফ্যাশন হাসপাতালে হৃদয়ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের প্রথম জানাজার চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে আছরবাদ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে রাজনৈতিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, সালাউদ্দিন মিয়া ২য় জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১০টায় বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, ভাইসহ অগনিত আত্নীয় স্বজন গুনোগ্রাহী রেখে গেছেন।

বিভিন্ন মহলের শোক

এদিকে রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালা উদ্দিন মিয়ার মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভোলা – ৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ নুরুল ইসলাম নয়ন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়সার কমল, উপজেলা যুবদলের আহবায়ক প্রিন্স মহাজন, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন , চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমিজ হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট লিটন হাওলাদার, সহসভাপতি এডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ। বিবৃতিতে সবাই মরহুম সালা উদ্দিন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি নিয়ে নাটকীয়তা, কাল বিলুপ্ত আজ বহাল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন