টাঙ্গাইলে জঙ্গলের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, স্থানীয় নূরুল ইসলাম দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। পরে জঙ্গলের ধারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়া হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া যায়। নিহতের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের কাছে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি নিয়ে নাটকীয়তা, কাল বিলুপ্ত আজ বহাল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন