টাঙ্গাইলের মির্জাপুরে ভূয়া এক চায়না নাগরিকের সঙ্গে ইতালি প্রবাসীর স্ত্রী ইসমা আক্তার (২০) পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
গত শনিবার (৯ মে) ঢাকার উত্তরা এলাকার একটি কাজী অফিসে বিয়ে করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে খবর পাওয়া যায়।
স্থানীয়রা জানান, ইসমা আক্তার উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামের বাসিন্দা এবং তিনি একজন ইতালি প্রবাসীর স্ত্রী।তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘটনার দুই দিন আগে ভূয়া ওই চায়না নাগরিক টাঙ্গাইলে এসে অবস্থান নেন এবং মোবাইল ফোনের মাধ্যমে ইসমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে থাকে। এরপরে সুযোগ বুঝে ইসমা বাড়ি থেকে বের হয়ে তার সঙ্গে দেখা করেন।বাড়ী থেকে পালিয়ে গিয়ে প্রথমে তারা টাঙ্গাইলে কোর্ট ম্যারেজ করার চেষ্টা করে। জাতীয় পরিচয়পত্র না থাকায় সেখানে কোর্ট ম্যারেজ করতে সম্ভব হয়নি।পরে গতকাল শনিবার ঢাকার উত্তরা এলাকার কাজী অফিসে তারা বিয়ে করে বলে দাবি করেছেন স্থানীয়রা। গত রবিবার (৪ মে) ওই ভূয়া চায়না নাগরিক তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে চামারি ফতেপুর গ্রামে ইসমাকে বিয়ে করতে আসে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনার পর ইসমা আক্তারকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি ওই যুবকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে।পরিশেষে পরিবারের অজান্তেই সে বাড়ি ছেড়ে চলে যায়।
এই ঘটনা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ওই যুবকের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন জাগে। এই বিষয়ে,প্রশাসনের কাছে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা যায়।
পড়ুন- বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল ‘অগ্নি-৫’


