বিজ্ঞাপন

আজ চলবে ৬টা ১৫ পর্যন্ত, ৪র্থ দিনের খেলা শুরু ৯টা ৪৫ মিনিটে

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের তৃতীয় দিন খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। ক্ষতি পোষাতে ৩য় দিন সন্ধ্যার আগপর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। এছাড়া এগিয়ে এসেছে ৪র্থ দিনের খেলা শুরুর সময়ও।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, দিনের খেলা শেষ হওয়ার কথা বিকাল ৫টায়। তবে তৃতীয় দিন চা বিরতির আগেই বৃষ্টি নামে, আগেভাগেই চা বিরতি ডাকেন আম্পায়াররা। এরপর খেলা শুরু হয় বিকাল ৪টারও পর।

ওভারের ঘাটতি যতটা সম্ভব পুষিয়ে নিতে টেস্টের তৃতীয় দিন সন্ধ্যার আগপর্যন্ত খেলা হবে। ঘড়ির কাঁটায় ৬টা ১৫ মিনিট পর্যন্ত। এছাড়া চতুর্থ দিন সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন, ম্যাচ শুরু করা হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৭৯ রান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন