বিজ্ঞাপন

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে সেই শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের খবরে বিশ্ববাজারে আবারও তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিজ্ঞাপন

রোববার (১১ মে) আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়ায় ১০৪ দশমিক ১ ডলার। এর আগের শুক্রবারও এ তেলের দাম ১ দশমিক ২৩ শতাংশ বেড়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে। প্রতি ব্যারেলে ৩ দশমিক ৯ ডলার বা ৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে এর দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৫১ ডলার। আগের সেশনে এ তেলের দাম শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়েছিল।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবার বেড়েছে। রোববার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২১ শতাংশ বেড়ে প্রায় ৯৮ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবারও স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কবে স্বাভাবিক হবে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজ সানডেকে বলেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রস্তাবে একটি ‘স্পষ্ট রেড লাইন’ বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবের জবাব দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোনো শান্তি চুক্তি না হওয়ায় বিশ্বের মোট তেল-গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করছে, তাদের জাহাজ এ প্রণালি অতিক্রমের সময় ‘সমস্যার সম্মুখীন’ হবে।

পড়ুন: লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মীসহ নিহত ৫১

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন