চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে বাড়ির পাশের ভৈরব নদীতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহমান ওই গ্রামের আব্দুল জব্বারের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু রহমান। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশের ভৈরব নদী থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো তথ্য পৌছায়নি।
পড়ুন- সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব: ধর্মমন্ত্রী


